ফিফা র্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে এক ধাপ নেমে ৬ নম্বরে অবস্থান করছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ২.০২ রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। এতে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮০২.৯০। অন্যদিকে, মরক্কো ১৮০৩.৯৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জায়গা করে নিয়েছে। ১৯৯৪ সালে নাইজেরিয়ার গড়া আফ্রিকান দলের সর্বোচ্চ র্যাংকিংয়ের রেকর্ড ভাঙল মরক্কো। তবে ৭ অক্টোবর ফিফার চূড়ান্ত র্যাংকিং প্রকাশিত হবে।











