মুসলিম সমর্থকদের লক্ষ্য করে বৈষম্যমূলক স্লোগান দেওয়ার অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তি দিয়েছে ফিফা। আগামী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রাখতে হবে এবং ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
গত মার্চে মিসরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে স্প্যানিশ সমর্থকরা ‘যে লাফাবে না, সে মুসলিম’ স্লোগান দেয়। ফিফা এই স্লোগানকে ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী হিসেবে উল্লেখ করেছে। স্প্যানিশ ফেডারেশন যুক্তি দিলেও ফিফা তা গ্রহণ করেনি।





