রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা সিটি করপোরেশনের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়ে পুলিশকে পিছু হটতে বাধ্য করে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।






