মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যাওয়ার দুই দিন পর গতকাল মঙ্গলবার রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১০১ বছর বয়সী মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে।
তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে এবং অতীতে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর আবেগাপ্লুত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলো।



