মার্কিন বিচার বিভাগ ফেডারেল আদালতে জমা দেওয়া এক নথিতে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছানুযায়ী সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোকে হোয়াইট হাউসের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ করা যেতে পারে। আইনজীবীদের যুক্তি, ইরান যুদ্ধ এবং হোয়াইট হাউসে বলরুম নির্মাণ নিয়ে এই সংবাদমাধ্যমগুলোর কভারেজ জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে, যা এই নিষেধাজ্ঞাকে যৌক্তিকতা দেয়।
সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সুরক্ষা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের দাখিল করা নথিতে যুক্তি দেখানো হয়েছে যে, ‘হোয়াইট হাউসে প্রবেশাধিকার হলো একটি সুযোগ, কোনো অধিকার নয়।’ এই নথিতে আরও যুক্তি দেওয়া হয়েছে যে, হোয়াইট হাউস কমপ্লেক্সের ভেতরে থাকা জাতীয় নিরাপত্তার তথ্য সুরক্ষার জন্য ট্রাম্প চাইলে হোয়াইট হাউসের ব্যক্তিগত বা গোপনীয় অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।






