নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন। অনুশীলনের সময় সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তিনি। তাৎক্ষণিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষায় কনকাশন ধরা পড়ে।
কনওয়ের অনুপস্থিতিতে তার জায়গায় টিম সেইফার্ট একাদশে সুযোগ পেতে পারেন। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার কনওয়ের ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন, তবে ম্যাট হেনরি সুস্থ আছেন বলে জানিয়েছেন।









