অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন সিনেমা ‘মাইসা’-এর টিজারে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছেন। এতদিন রোমান্টিক সিনেমার জন্য পরিচিত রাশমিকাকে এই সিনেমায় অ্যাকশননির্ভর চরিত্রে দেখা যাবে। টিজারে তাকে কাস্তে হাতে প্রতিপক্ষের সঙ্গে লড়াই, পানির নিচে যুদ্ধ এবং ভয়ংকর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।
গতকাল রোববার প্রকাশিত টিজারটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় রাশমিকাকে এক সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে, যিনি প্রতিকূলতার মুখেও হার মানতে রাজি নন। এই চরিত্রের জন্য রাশমিকাকে কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছে এবং শুটিংয়ের সময় তিনি আহতও হয়েছিলেন।





