ফ্লাইদুবাইয়ের একটি বিমান উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর জরুরি অবতরণ করেছে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে। বিমানটিতে প্রায় ১৫০ জন ইসরায়েলি যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিমানের ভেতরে দুজন পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার জেরে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
প্রথমে বিমানটি ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে দুই মিনিটেরও কম সময়ে ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। পরে এটি জরুরি সংকেত পাঠায় এবং সৌদি আরবে অবতরণ করে। অবতরণের পর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় বিমান থেকে বের হন। এ ঘটনায় বিমানটির লেজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।



