মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সেখানে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে। এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানোরও প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল–জাজিরাকে জানিয়েছেন, ইউএসএস থিওডর রুজভেল্ট বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রায় ২ হাজার মেরিন সেনা। ধারণা করা হচ্ছে, এই মোতায়েন ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও বেশি বিকল্প দেবে।



