ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় ত্রুটির কারণে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের সদস্যদের সহ প্রায় ৩৩ লাখ ভোটারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এই তালিকায় সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মদন লোকুর এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল সহ বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নথিতে অসংগতি পাওয়া গেছে বা যাদের তথ্য অসম্পূর্ণ ছিল, তাদের এই নোটিশ পাঠানো হয়েছে। তবে রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে কর্মকর্তারা বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন।






