অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে গ্র্যাজুয়েট ডিপ্লোমা অব ম্যানেজমেন্ট (লার্নিং) কোর্সটি আগামী ৫ অক্টোবর ২০২৬ থেকে বন্ধ করে দিচ্ছে। সরকার আশঙ্কা করছে, কিছু শিক্ষার্থী প্রকৃত পড়াশোনার পরিবর্তে অস্ট্রেলিয়ায় থাকার ও ভিসার মেয়াদ ধরে রাখতে এই কোর্সটিকে ব্যবহার করছে। বর্তমানে প্রায় ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স পড়ানো হয় এবং ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এতে অধ্যয়নরত।
কোর্স বন্ধের ঘোষণার পর থেকেই কিছু বেসরকারি প্রতিষ্ঠান দ্রুত শিক্ষার্থী ভর্তির চেষ্টা করছে। তারা কোর্স ফিতে ছাড় এবং একই দিনে ভর্তি নিশ্চিতকরণের মতো প্রস্তাব দিচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, এই কোর্সে শিক্ষার্থীদের স্থানান্তর (কোর্স বদলে ভর্তি হওয়া) বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।




