ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অজিঙ্ক্য শিন্ডে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সরকার আন্দোলনকারীদের ভয় পেয়ে তাদের নেতাদের আটক করছে। শিন্ডে বলেন, পুলিশ যেখানেই বাধা দেবে, সেখানেই যন্তর মন্তরের মতো প্রতিবাদস্থল গড়ে তোলা হবে।
এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ৪০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতা নীতিন নবীন ইন্ডিয়া ব্লক ও সিজেপি-কে 'নৈরাজ্যবাদী শক্তি' আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করেছেন।



