বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ মনে করেন, ভারতীয় বিনোদন জগতে এখনো নারীদের জন্য ভালো চরিত্রের অভাব রয়েছে। তিনি জানান, অনেক সময় পছন্দ না হলেও বাধ্য হয়ে কিছু চরিত্রে অভিনয় করতে হয়। সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘হুঙ্কার’-এ এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এই সিরিজে এক কিশোরীর যৌন নির্যাতনের অভিযোগের তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা।
ফাতিমা সানা বলেন, পুরুষ অভিনেতারা যেখানে নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পান, নারীরা তা পান না। তিনি আরও বলেন, নারীকে যখন ধূসর চরিত্রে দেখানো হয়, তখন তাকে হয় ‘খলনায়িকা’ নয়তো ‘পেত্নি’ হিসেবে দেখানো হয়। আশা করেন, এই চিত্র বদলাবে এবং নারীরাও দ্বিধাগ্রস্ত ও জটিল চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন।





