টলিউড অভিনেত্রী ইধিকা পাল, যিনি শাকিব খান ও দেবের মতো তারকাদের বিপরীতে অভিনয় করেছেন, এবার নতুন মিশনে নামছেন। শোনা যাচ্ছে, তিনি এবার টলিউডের আরেক প্রথম সারির নায়ক জিতের বিপরীতে অভিনয় করতে পারেন। পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় এসকে মুভিজের প্রযোজনায় জিৎ-এর বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে।
যদিও অভিনেত্রী বা প্রযোজনা সংস্থা কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে নেটিজেনদের একাংশ এই গুঞ্জনকে উড়িয়ে দিতে নারাজ। দেব-ইধিকা জুটির সাফল্য ভারতীয় বাংলা সিনেমার গতিপথ বদলে দিয়েছে, তাই প্রযোজক-পরিচালকরা নতুন করে ভাবতে শুরু করেছেন। এবার জিতের বিপরীতে ইধিকার অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।




