বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছরে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তিনি জানান, লুটপাটের কারণে এই ক্ষতির শুরু এবং জনগণের করের টাকা দিয়েই তা পূরণ করা হচ্ছে।
গভর্নর আরও বলেন, এই পরিমাণ অর্থ দিয়ে বছরে দুই কোটি পরিবারকে সহায়তা করা যেত অথবা দুটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তিনি ব্যাংক ও ঋণখেলাপিদের নিজেদের মধ্যে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানান, অন্যথায় ২০২৭ সাল থেকে সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।










