কোনো পুরুষের স্ত্রী, সন্তান ও সংসার থাকা সত্ত্বেও কোনো তরুণী তার প্রতি আকৃষ্ট হতে পারেন। এর পেছনে একাধিক মানসিক, সামাজিক ও সম্পর্কগত কারণ কাজ করে। পরিণত ও আত্মবিশ্বাসী পুরুষের অভিজ্ঞতা, সামাজিক অবস্থান বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তরুণীর কাছে আকর্ষণীয় মনে হতে পারে। জীবনের অনিশ্চিত সময়ে এমন স্থির ও অভিজ্ঞ মানুষকে নিরাপদ মনে হয়।
গবেষণায় দেখা গেছে, বয়সের ব্যবধানযুক্ত সম্পর্কে অর্থনৈতিক সুবিধা বা আর্থিক স্থিতিশীলতার ধারণাও জোরালোভাবে কাজ করে। এছাড়া, একজন বয়স্ক পুরুষ যদি নিয়মিত খোঁজখবর নেন, মন দিয়ে কথা শোনেন, প্রশংসা করেন বা বিপদের সময়ে পাশে দাঁড়ান, তবে সেই মনোযোগ গভীর আবেগে রূপ নিতে পারে। বিবাহিত পুরুষের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, যেখানে গোপন যোগাযোগ ও সাক্ষাৎ আবেগকে তীব্র করে তোলে।





