ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য থেকেই ঢাকার সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতেও প্রস্তুত রয়েছে দেশটি। নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই। তবে তিনি জানান, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক উপায়ে এগিয়ে নিতে চায়।






