ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা দ্বিতীয় বেতন ও কম দামে সম্পত্তি কেনার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। তারা ইনফান্তিনো ও ফিফার কাছে ক্ষমা চেয়েছে।
১৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দ্য টাইমস দাবি করেছিল, ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান থেকে ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) পেয়েছেন। তবে নিজেদের সংশোধনীতে সংবাদপত্রটি জানিয়েছে, এ দাবি সঠিক নয় এবং ইনফান্তিনো কোনো ‘দ্বিতীয় বেতন’ পাননি।





