জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান দীর্ঘ ১১ বছর পর আবারও নাটকে অভিনয় করেছেন। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় ‘অচেনা পথের বাঁকে’ শিরোনামের একটি নাটকে তিনি শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবিদ বিন পারভেজ প্রান্ত।
গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শান্তা জাহানের অভিনয় মুগ্ধতা ছড়াচ্ছে। উপস্থাপনা নিয়ে ব্যস্ততা এবং মনমতো গল্প ও চরিত্র না পাওয়ায় এতদিন অভিনয়ে ফেরা হয়নি বলে জানান তিনি।








