প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে। এই সফরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু এবং আন্তর্জাতিক শান্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। প্রধানমন্ত্রী ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।






