প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রীড়া এখন শুধু বিনোদন বা শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি একটি পেশা হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশ সরকার স্কুল পর্যায় থেকেই ক্রীড়া শিক্ষাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে।
প্রধানমন্ত্রী আরো বলেন, অ্যাথলেটিক্স খেলাধুলার মৌলিক ভিত্তি। বাংলাদেশের অ্যাথলেটিক্সের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত অসংখ্য প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছে, যাদের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, আধুনিক প্রশিক্ষণ, দক্ষ কোচ, বিজ্ঞানভিত্তিক অনুশীলন, পুষ্টি ও চিকিৎসাসেবা এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।





