প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি উত্থাপন করেন এবং এর সপক্ষে ছাত্র ফেডারেশনের একটি পুরনো বহিষ্কার নোটিশের ছবি যুক্ত করেন।
রাশেদ খান আরও জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি নাসীরুদ্দীনের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগের সত্যতা পেয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিল। তিনি বলেন, ছাত্ররাজনীতিতে ল্যাপটপ চুরি দিয়ে যার হাতেখড়ি, জাতীয় রাজনীতিতে ছাগল চুরি দিয়ে তিনি কীভাবে ন্যায়নীতি আওড়ান?






