সৌদি আরবে হুথিদের হামলার বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে রিয়াদে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (এমজেডিএ)-এর অধীন কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বৈঠকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সহ সাম্প্রতিক নিরাপত্তা বাস্তবতা পর্যালোচনা করা হবে।
জাতিসংঘ অধিবেশনে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা তুলে ধরে দার বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফিলিস্তিন, ভারত-পাকিস্তান সংঘাত, কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।



