ন্যাশনাল ব্যাংক আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই তারিখ থেকে গ্রাহকেরা সারা দেশে ব্যাংকের সকল শাখা ও এটিএম বুথ থেকে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংসহ সকল ডিজিটাল ও অনলাইন সেবা পূর্ণমাত্রায় চালু হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি আস্থা অটুট রাখার গুরুত্বারোপ করা হয়। গভর্নর ন্যাশনাল ব্যাংকের সকল আমানতকারীর চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।












