ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে নিজেদের জমানো টাকা তুলতে না পেরে চারজন আমানতকারী হাইকোর্টে রিট করেছেন। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়েও অর্থ উত্তোলন করতে না পারায় তারা এই পদক্ষেপ নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, ব্যাংক কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ঘটনায় নিজেদের বৈধ আমানতের টাকা উত্তোলনের সুযোগ দিতে ব্যাংকের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে।






