আজ কিংবদন্তি শিল্পী নূরজাহানের ১০০তম জন্মদিন। ১৯২৬ সালের ২১ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের কাসুরে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ছয় বছর বয়সে সংগীতের তালিম শুরু করা নূরজাহান শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন এবং পরে মুম্বাইয়ে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। দেশভাগের পর পাকিস্তানে গিয়ে তিনি শুধু গান গেয়েই থেমে থাকেননি, প্রযোজনা, পরিচালনা এবং নিজের পারিশ্রমিক নির্ধারণের মতো সাহসী পদক্ষেপ নেন।
পরবর্তীতে সংগীতে পুরোপুরি মনোযোগ দিয়ে তিনি ‘মালিকা-ই-তারান্নুম’ উপাধি অর্জন করেন। তাঁর দীর্ঘ সংগীত জীবনে তিনি দক্ষিণ এশিয়ার সংগীত ইতিহাসে এক অবিস্মরণীয় স্থান করে নিয়েছেন।





