শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। 'চাচ্চু' ছবিতে তাদের চাচা-ভাতিজির জুটি দর্শকদের মনে রেখেছে আজও। সময়ের ব্যবধানে সেই দীঘি এখন বড় পর্দার নায়িকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে দেখা গেছে তাকে।
তাদের একসঙ্গে দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি নতুন কোনো সিনেমায় জুটি হচ্ছেন তারা? দীঘি নিজেই শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে 'মেগাস্টার' ক্যাপশন দিয়েছেন। এরপর থেকেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।









