নিউইয়র্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ করতে গিয়ে হলিউড অভিনেত্রী হান্না আইনবেন্ডারসহ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিনেত্রী ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন, তাঁর গ্রেপ্তারের ছবির চেয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও প্রতিদিন ঘটে চলা অপরাধগুলোর দিকে মানুষের মনোযোগ দেওয়া উচিত।
আইনবেন্ডার যুক্তরাষ্ট্র সরকারের সমালোচনা করে বলেন, তারা এই হত্যাযজ্ঞ বন্ধ করার ক্ষমতা রাখে কিন্তু তা না করে ‘গাজার কসাই’কে স্বাগত জানাচ্ছে। তিনি আরও বলেন, এই রক্তপাতের মূল পরিকল্পনাকারী অবাধে ঘুরে বেড়াচ্ছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের জন্যই লজ্জাজনক।






