অভিনেতা নানা পাটেকর শুধু পর্দায় নয়, ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় ভারতীয় সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধক্ষেত্রেও ছিলেন। প্রায় দুই মাস তিনি সংঘাতপ্রবণ এলাকায় সেনাসদস্যদের সঙ্গে অবস্থান করেন এবং 'কুইক রিঅ্যাকশন টিম'-এর সঙ্গেও যুক্ত ছিলেন।
অভিনয়ের জন্য সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেওয়া নানা পাটেকর প্রতিরক্ষামন্ত্রীর অনুমতি নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। কারগিলের অভিজ্ঞতা তার জীবনের এক বিশেষ অধ্যায়, যা তাকে দেশের জন্য কিছু করতে পারার আত্মতৃপ্তি দিয়েছিল।




