চিত্রনায়িকা পরীমণি তার সন্তানদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সম্প্রতি তিনি একটি নবজাতকের ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ছবিটি পোস্ট করে পরীমণি লেখেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই পোস্টের পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি পরীমণি আবারও মা হয়েছেন?
যদিও পরীমণির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তার এই পোস্ট ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। পরীমণি শিশুদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত এবং তিনি একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য রয়েছে। পরে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তকও নিয়েছেন।







