গাজীপুরের গাছা থানায় কুনিয়া পাছর এলাকায় নওরীন মহসিন নামে এক নারী তার তিন সন্তানকে নিয়ে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ করেছেন। গত ১৯ সেপ্টেম্বর মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।
নওরীন অভিযোগ করেন, তার ননদ ও ননদের স্বামীসহ ১৭-১৮ জন দুর্বৃত্ত চাপাতি, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাসায় হামলা চালায়। তারা বাসার সিসি ক্যামেরা ও গেট ভাঙচুর করে। এ সময় আলমারি ভেঙে ২১ ভরি স্বর্ণালংকার, নগদ ৯ লাখ ৬৫ হাজার টাকা এবং বাসার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর তিনি ও তার সন্তানরা আতঙ্কে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে এবং উল্টো তার স্বামীকে ধরে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।












