দেশের বাজারে গতকাল শনিবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা বেড়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১৭ টাকা বেড়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১১৬ টাকা বেড়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।





