দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি ১ হাজার ৩০১ টাকা বেড়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি ১ হাজার ১০৮ টাকা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে রুপার দামও বাড়ানো হয়েছে।





