টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে শিগগিরই দেবের বিপরীতে 'ডেসু৭' সিনেমায় দেখা যাবে, যা আসন্ন পূজায় মুক্তি পাবে। এই জুটিকে নিয়ে তৈরি হওয়া হাইপের মাঝেই দেব ঘোষণা করেন যে, পরের পূজায় তারা একসঙ্গে আসছেন। তবে 'ডেসু৭' মুক্তির আগে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠতা নিয়ে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুজব ওঠে। সামাজিক মাধ্যমেও এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।
নিন্দুকদের মুখে ছাই দিয়ে, ছেলে ইউভানের জন্মদিনে শুভশ্রীকে নিয়ে পোস্ট করেন রাজ চক্রবর্তী। অন্যদিকে, 'রাঁধুনি না কাঁদুনি' রিয়েলিটি শো-এর প্রিমিয়ারে এসে রাজ জানান, বাড়িতে শুভশ্রীর রান্নাঘরে ঢোকার অনুমতি নেই, যা তার মায়ের কড়া নির্দেশ।





