সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান অবশেষে তার বাড়ির সংলগ্ন প্রায় সাড়ে ১৪ কাঠা জমি ফিরে পেয়েছেন। বরোদা পৌরসভা জবরদখলের অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছে। এই জমি নিয়ে তিনি ২০১২ সাল থেকে আইনি জটিলতায় ভুগছিলেন।
২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে লোকসভা সদস্য নির্বাচিত হওয়ার পর পৌরসভা তাকে জমি খালি করার নোটিশ দেয়। তবে, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগদানের পর পৌরসভা সর্বসম্মতভাবে জমিটি তাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।





