দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর মৃতের সংখ্যা ২৯৯ জনে পৌঁছেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের অক্টোবরের প্রথম ৯ দিনে ৫৪ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮২ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯১ হাজার ৭ জন।



