ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর জুলাই আন্দোলনের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পলাতক ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
মামলায় ৫ জনকে হত্যা ও প্রায় ৩০০ জনকে আহত করার অভিযোগ আনা হয়েছে। সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি ও নির্দেশনার অভিযোগ রয়েছে। জাফর ইকবাল ও জামাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজাকার তকমা দিয়ে বক্তব্য ও উসকানির অভিযোগ আনা হয়েছে। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।






