বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’
এই পোস্টের কারণ বা কাদের উদ্দেশে এটি করা হয়েছে, তা স্পষ্ট করেননি জামায়াত আমির। তবে তার এই বার্তা রাজনৈতিক অঙ্গনসহ নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে।







