জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মতবিনিময় করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমান ফেসবুকে এই তথ্য জানান।
মতবিনিময়কালে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে উদ্বোধনী অধিবেশনে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদ সংস্কার এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি একটি স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পও তার ভাষণের পর ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।






