জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু তার ভাষণে 'ভিত্তিহীন মিথ্যা' ছড়িয়েছেন এবং ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। নেতানিয়াহু অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে এটিকে 'শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা' বলে অভিহিত করেছেন।
এর আগে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে নিউইয়র্কে এলে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছিলেন মামদানি। নেতানিয়াহু তার ভাষণে মামদানিকে 'ইহুদিবিদ্বেষী' আখ্যা দিয়ে সমালোচনা করেন।






