জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে তার ভাষণের সময় অধিবেশন বয়কটের সম্ভাবনা রয়েছে অনেক রাষ্ট্রপ্রধানের। নিউইয়র্কের মেয়র তাকে ‘যুদ্ধাপরাধী’ ও ফিলিস্তিনিদের ওপর চালানো ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে অভিহিত করেছেন।
নেতানিয়াহু বুধবার যুক্তরাষ্ট্র সফরে রওনা দেবেন এবং বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘে ভাষণ দেবেন। তার ভাষণে ইরান প্রসঙ্গ এবং কিছু ‘চমকপ্রদ’ বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তিনি এবার নিউইয়র্কে রাত কাটাবেন না এবং তার সফরসঙ্গী হিসেবে কোনো সাংবাদিকও থাকছেন না।






