জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএন-এর সাংবাদিক কেটলিন কলিন্স। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ঘটনা ঘটে। ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। তখন ট্রাম্প তাকে বলেন, ‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ এরপর তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তার উপস্থিতি নিয়ে প্রতিবেদন না করাই উচিত।
কলিন্স জবাবে বলেন, জাতিসংঘ কর্তৃপক্ষ তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের খবর সংগ্রহের অনুমতি দিয়েছে। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। ট্রাম্প প্রশাসন সম্প্রতি সিএনএনসহ পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করেছে।






