জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বনেতারা গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। অধিবেশনে অনেক নেতা গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন।
জাতিসংঘ মহাসচিব হামাস হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ধ্বংসযজ্ঞেরও সমালোচনা করেন। তুরস্কের প্রেসিডেন্ট গাজাকে ‘শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান’ আখ্যা দিয়েছেন। পশ্চিমা মিত্ররাও ইসরায়েলের নীতির সমালোচনায় সোচ্চার হয়েছেন, যা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে।






