জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সভাকক্ষ ত্যাগ করে। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময়ও ইরানের প্রতিনিধিদল একইভাবে বেরিয়ে গিয়েছিল। পেজেশকিয়ান তাঁর ভাষণে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে আত্মসমর্পণ করবে না, তবে কূটনীতিতে বিশ্বাস করে। তিনি হরমুজ প্রণালিতে যুদ্ধকালীন উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচির বিষয়েও কথা বলেন।
পেজেশকিয়ান তাঁর ভাষণে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি এবং হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করেন। তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চায়, পারমাণবিক বোমা নয়। তিনি আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ রয়েছে।






