অভিনয়ে ফেরার কথা ছিল সুমাইয়া শিমুর, কিন্তু চোখের গুরুতর আঘাতের কারণে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। সংবাদ সম্মেলন ও এক দিন শুটিংয়ের পরই চোখে অস্বস্তি ও ব্যথা বাড়তে থাকে তাঁর। চিকিৎসকের পরামর্শে ১০ দিনের বেশি সময় বিশ্রামে থাকতে হয়েছে এই অভিনেত্রীকে।
মেকআপের সময় মাসকারার ব্রাশের খোঁচায় কর্ণিয়ায় আঘাত পান শিমু। তাঁর পরিবর্তে রুকাইয়া চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার। তবে ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘদিন পর ফিরছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। আগামী ৭ অক্টোবর থেকে এটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।





