মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের নির্ভুল হামলার পেছনে চীনা স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা সহায়তার ভূমিকা রয়েছে। গত জুলাইয়ে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন, যা ইরানের একার পক্ষে সম্ভব ছিল না বলে মনে করা হচ্ছে।
হরমুজ প্রণালিতেও জাহাজে আঘাত হানার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। চীনা ভৌগোলিক তথ্যের ওপর ভর করে ইরান নৌযানের গতিপথ পর্যবেক্ষণ করছে, যা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সঠিক সময়ে উৎক্ষেপণ করে আঘাত হানতে সহায়তা করছে। তবে এই সহযোগিতা সরাসরি চীনা সরকারের নির্দেশে নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে, তা নিশ্চিত নয়। চীন এই অভিযোগ অস্বীকার করেছে।






