চিত্রনায়িকা পরীমনি আবারও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করছেন। চার বছর পর তারা 'সেপারেশন' নামে একটি নতুন ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন। এই ওয়েব ফিল্মটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। এর আগে, পরীমনি গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় 'স্বপ্নজাল' ও 'গুণিন' সিনেমায় অভিনয় করেছিলেন। এবার বড় পর্দার বাইরে এসে এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।
'সেপারেশন'-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, যেখানে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব ও আবেগকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। বিচ্ছেদের আবহের এই গল্পে পরীমনিকে এক ভিন্ন রূপে দেখা যাবে। ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তি পাবে, তবে মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।







