জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কূটনীতির দরজা খোলা রাখতে প্রস্তুত কিন্তু কোনো চাপের মুখে মাথা নত করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে আত্মসমর্পণ করানো সম্ভব নয়। পেজেশকিয়ান উল্লেখ করেন যে, ইরান কখনো আগ্রাসী ছিল না এবং সবসময় আলোচনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে 'সন্ত্রাসী' বলার প্রতিক্রিয়ায় বলেন, 'আমরাই সন্ত্রাসবাদের শিকার হয়েছি।' ট্রাম্পের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর যুক্তি এবং সমঝোতা না হলে ইরানকে 'ধ্বংস করে দেওয়ার' হুমকির জবাবে পেজেশকিয়ান বলেন, ইরানের প্রয়োজন পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, পারমাণবিক বোমা নয়।






