চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান। তিনি ১১২২ রান করে তালিকার শীর্ষে রয়েছেন। তার পরেই আছেন আরেক ভারতীয় অভিষেক শর্মা, যিনি ৯২১ রান করেছেন।
অস্ট্রিয়ার করণবীর সিং ৮৯৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। এছাড়া পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৬৯৭ রান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৬৯০ রান করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। ছক্কা মারার দিক থেকেও করণবীর সিং (৭৮টি) এবং অভিষেক শর্মা (৬৮টি) এগিয়ে আছেন।





