জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর একটি বিশেষ পর্বে অভিনেতা সাইফ আলি খান কোটি টাকা জেতার চেয়েও দুই বছরের জন্য ঘি জেতার খবরে বেশি উচ্ছ্বসিত হয়ে আলোচনায় এসেছেন। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এই পর্বে অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন সাইফ।
অমিতাভ বচ্চন যখন বলেন যে দশম প্রশ্নের সঠিক উত্তর দিলে দুই বছরের জন্য ঘি পুরস্কার হিসেবে পাওয়া যাবে, তখন সাইফ বলেন, “কী দারুণ! এটাই তো চাই আমাদের, দুবছর চলে যাবে!” তার এই প্রতিক্রিয়ায় সেটে হাসির রোল পড়ে যায় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাকে নিয়ে রসিকতা করছেন।








